শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৬:০২ পিএম, ২০২২-০৮-২৯
জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিল স্পেন। কথায় বলে, প্রতিশোধের আগুন জ্বলে দ্বিগুণ। সেই আগুনেই পুড়ে ছাই হলো জাপানের মেয়েরা। তাদের বিপক্ষে প্রতিশোধ নিয়েই অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন।
সোমবার সকালে কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে জাপানকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের গত আসরে স্পেনকে ঠিক ৩-১ গোলে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল জাপান। এবার তাদেরকে একই ব্যবধানে হারিয়ে নিজেদের প্রথম শিরোপা জিতলো স্পেন। কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ফল প্রায় নিশ্চিত করে ফেলেছিল স্পেন। ম্যাচের ১২ মিনিটের মাথায় প্রথম গোল করেন ইমা গাবারো। চলতি বিশ্বকাপে সবমিলিয়ে ৮ গোল নিয়ে তিনিই সর্বোচ্চ গোলদাতা। এই টুর্নামেন্টের এক আসরে ইমার চেয়ে বেশি গোল করতে পেরেছেন মাত্র তিনজন ফুটবলার।
ইমার গোলে লিড নেওয়ার পর ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালমা পারাল্লুয়েলো। মিনিট পাঁচেক পর পেনাল্টি থেকে সালমার দ্বিতীয় গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। ম্যাচ মূলত তখনই শেষ হয়ে যায়। মাত্র ২৭ মিনিটেই তিন গোল করে নিজেদের শক্ত অবস্থান জানান দেয় স্পেন। দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র দুই মিনিটের মধ্যেই অবশ্য একটি গোল শোধ করে জাপান। ম্যাচের ৪৭ মিনিটে সাজু আমানোর গোলটি শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। পুরো ম্যাচে গোলের জন্য ১৫টি শট করে এই এক গোলের বেশি আর করতে পারেনি জাপান। ফলে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে নতুন ধরনের ক্রিকেট খেলতে চাইছে বাংলাদেশ। নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে সাকিব আল হাসানের...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited